কণা-তামিমের ‘ঠোঁট পেন্সিল’
জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তামিম ইসলাম। দীর্ঘ দুই বছর পর নিজের মৌলিক গান নিয়ে এলেন এই তরুণ গায়ক। গানের শিরোনাম ‘ঠোঁট পেন্সিল’। সম্পূর্ণ রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন এমএমপি রনি।
এই গানের প্রসঙ্গে তামিম বলেন, ‘এই গানটির পরিকল্পনা বহুদিনের। মাঝখানে টুকটাক গান কভার করেছি। মৌলিক গান করিনি সে রকমভাবে। সুর-সংগীত অসাধারণ; সঙ্গে কণা আপুর মনোমুগ্ধকর কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। আশা করি, গানটি সবার কাছে ভালো লাগবে।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন তনয় পাল। গানটি তামিম ইসলামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

Join the conversation