12:39:03 am
Saturday, August 22

বিশ্বের দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

বিশ্বের  দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। শুক্রবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ৩১৭, যা বাতাসের মান অনুসারে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
বাতাসের মান অনুসারে ১০১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। গতকাল সকালের তালিকায় ১৯৬ ও ১৮৯ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যথাক্রমে ভারতের কলকাতা ও মুম্বাই।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। এগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলোÑইটভাঁটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।


Share this post

Join the conversation