12:43:06 am
Saturday, August 22

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭ জনের। আক্রান্তদের ১৬ জনই ঢাকা বিভাগের এবং একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। বাকি ছয় বিভাগ ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশাল বিভাগে কেউ আক্রান্ত হননি। 

এর আগের দিন শুক্রবার করোনায় মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৮ জন। এছাড়া গত একদিনে পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৪ শতাংশে। যা আগের দিন এই শনাক্তের ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।  

শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪৩৩ জন হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৪ জন। এই নিয়ে দেশে এ পর্যন্ত মোট করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৭৬১ জন। 

এছাড়া দেশে এখন পর্যন্ত ১৩ দশমিক ৩৮ শতাংশ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

Share this post

Join the conversation