প্রথম দিনেই সাড়া ফেলেছে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
বহুল আলোচিত শিশুতোষ সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আবু রায়হান জুয়েল। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি শুক্রবার মুক্তি পেয়েছে।
এ সিনেমার মধ্য দিয়ে দুই বছর পর পর্দায় ফিরছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও পরীমণি জুটি। জানা গেছে, মুক্তির প্রথম দিনেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও মহাখালী শাখায় বিকালের শোতে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।
সরেজমিন দেখা গেছে, সিনেমাটি দেখতে সকালের চেয়ে বিকালের শোগুলোতে বেশি দর্শক দেখা গেছে। শিশুরা তাদের অভিভাবকদের নিয়ে সিনেমাটি দেখতে এসেছেন। নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, শিশুদের পাশাপাশি অনেক বয়স্ক লোকও আসছে ছবিটি দেখতে। উল্লেখ্য, সিয়াম ও পরীমণি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন-শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, আবু হুরায়রা তানভীর প্রমুখ। এ ছাড়াও অভিনয় করেছে প্রায় ২০ শিশু।
- Tags:
- অ্যাডভেঞ্চার অব সুন্দরবন

Join the conversation