12:41:35 am
Saturday, August 22

ইজতেমায় চলছে শেষ দিনের বয়ান

গাজীপুরের টঙ্গীর তুরাগ পারে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। এদিন সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখো মুসল্লি যোগ দিয়েছেন এবারের বিশ্ব ইজতেমায়। ইজতেমার দ্বিতীয় পর্বে শিল্পনগরী টঙ্গী ইতিমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে।

বিশ্ব ইজতেমার এ পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময়ও এগিয়ে আনা হয়েছে।  বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার সম্ভাবনা রয়েছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে পরামর্শ করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 


/এমএইচ/

Share this post

Join the conversation