05:07:21 pm
Tuesday, August 25

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের নতুন মহাপরিচালক মো. জসীম উদ্দিন

বাংলাদেশের চলচ্চিত্র সংরক্ষণের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. জসীম উদ্দিন। তিনি বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ১৩ তম  ব্যাচের কর্মকর্তা।

রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ ফিল্ম আর্কাইভে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। এর আগে তিনি গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সচিব ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ কর্তৃক বাস্তবায়িত ‘চলচ্চিত্র সংরক্ষণ ব্যবস্থার মান উন্নয়ন (ডিজিটাল)’ প্রকল্পের উপ-পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগে উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস আবুদাবিতে এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুরে প্রথম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

১৯৬৫ সালের ১লা জানুয়ারি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় জন্ম গ্রহণ করেন মো: জসীম উদ্দিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্ব বিভাগে অর্নাস ও এমএসএস ডিগ্রী অর্জন করেন তিনি।

Share this post

Join the conversation