05:03:00 pm
Tuesday, August 25

জ্যাকুলিনকে হিংসা করতেন নোরা

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে হিংসা করতেন অভিনেত্রী নোরা ফাতেহি। ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনের সম্পর্ক মেনে নিতে পারতেন না নোরা। সুকেশের দাবি, নোরা নাকি চেয়েছিলেন জ্যাকুলিনকে ছেড়ে তিনি যেন নোরার সঙ্গেই সময় কাটান!
এরই মধ্যে সুকেশের আর্থিক তছরুপের মামলার চার্জশিট জমা দিয়েছে দিল্লি পুলিশ। এই মামলায় তার সঙ্গে নাম জড়িয়েছে নোরা ও জ্যাকুলিনেরও। কারণ এই সুকেশের থেকেই একাধিক দামি উপহার, গাড়ি, গহনা নিয়েছিলেন দুই অভিনেত্রী। অর্থাৎ তাদের পেছনে বিপুল অর্থ খরচ করেছিলেন সুকেশ।
সম্প্রতি নিজের আইনজীবীদের মাধ্যমে জ্যাকুলিন ও নোরাকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য জানালেন সুকেশ। আইনজীবী অনন্ত মালিক ও একে সিং জানান, জ্যাকুলিনের বিরুদ্ধে সুকেশের মগজধোলাই করতেন নোরা। দিনে অন্তত ১০ বার সুকেশকে ফোন করতেন নোরা।
প্রেস বিজ্ঞপ্তিতে সুকেশ জানান, ‘আমার আর জ্যাকুলিনের মধ্যে গভীর সম্পর্ক ছিল। তাই নোরাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু ও আমায় বারবার ফোন করে বিরক্ত করত। নানারকম সাহায্যও চাইত। সেটা করেওছিলাম। এ ছাড়াও আমায় দামি জিনিসপত্রের ছবি পাঠিয়ে কিনে দিতে বলত। ২ কোটি টাকার ব্যাগও চেয়েছে।’ 
সুকেশ আরও দাবি করেন, ইডির কাছে একাধিকবার নিজের বয়ান বদল করেছেন নোরা। তাতেই নোরার চরিত্র কেমন, তা বোঝা যায়।

Share this post

Join the conversation