আত্মহত্যা করেছেন লস অ্যাঞ্জেলসে হামলাকারী
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থিত মন্টেরি পার্কে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৭২ বছর বয়সী হামলাকারী আত্মহত্যা করেছেন। খবর বিবিসি, সিএনএনের।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থিত মন্টেরি পার্কে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৭২ বছর বয়সী হামলাকারী আত্মহত্যা করেছেন। খবর বিবিসি, সিএনএনের।
জানা যায়, প্রথম হামলার কয়েক মিনিট পরই আরেকটি ক্লাবে হামলা চালাতে উদ্যত হয় এই হামলাকারী। এ সময় দুই পথচারী তার হাতে থাকা অস্ত্রটি কেড়ে নিলে তিনি পালিয়ে যান।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ বছর বয়সী হু চান ট্রানকে একটি ভ্যানের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ বলছে, নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেললে তিনি নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন।
লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, সন্দেহভাজনকারী বন্দুকধারী নিজের ওপর গুলি চালায় এবং ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়। আর কোনো হামলাকারী নেই বলে নিশ্চিত করেছেন কাউন্টি শেরিফ। তবে এই হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি বলে জানান রবার্ট। তিনি বলেন, এ নিয়ে তদন্ত চলছে।
শনিবার স্থানীয় সময় রাত ১০টার পর লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে অতর্কিত হামলা চালায় এ হামলাকারী। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন।
এর আগে একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ঐ এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।
\"কাছাকাছি একটি নাচের স্টুডিওতে এই হামলা ঘটেছে বলে দৃশ্যত মনে হচ্ছে,\" পত্রিকাটির একজন রিপোর্টার জিওং পার্ক বিবিসিকে বলছিলেন, \"সেখানে একজন বন্দুকধারী গিয়েছিল, যার হাতের অস্ত্রটিকে একজন প্রত্যক্ষদর্শী একটি মেশিনগান হিসাবে বর্ণনা করেছেন।\"
একজন প্রত্যক্ষদর্শী তাকে জানান, ঘটনার কয়েক মিনিট পর এক ব্যাক্তিকে একটি গাড়িতে চড়ে পালিয়ে যেতে দেখা যায়।
চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে এক লক্ষেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন। মন্টেরি পার্কের জনসংখ্যা প্রায় ৬০ হাজার এবং এদের একটি বিশাল এশীয় বংশোদ্ভূত।
