10:05:20 am
Saturday, August 22
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও সিনিয়র নেতা মির্জা আব্বাস

মির্জা ফখরুল ও আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির বলেন, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিবকে তার উত্তরার বাসভবন থেকে এবং ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়ে গেছে।

আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির গণসমাবেশ করার কথা রয়েছে। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে চেয়েছিল। তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থান জানান বিএনপির নেতারা।

এফএইচ

Share this post

Join the conversation