বাগদান হয়ে গেল শেহনাজের!
এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এরই মাঝে তার বাগদান নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। এরই মাঝে তার বাগদান নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। শেহনাজ গিলের চ্যাট শো ‘দেশি ভাইবস’-এ হাজির হয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। সেখানেই শেহনাজের আঙুলে হীরের আংটি দেখে কৌতূহল চেপে রাখতে পারেননি রাকুল। তিনি বলে ফেলেন, আংটিটি ভুল আঙুলে পরা হয়েছে। বাঁ হাতের অনামিকায় কেন নেই? যদিও রাকুলের এই কৌতূহলের উত্তর দিয়ে শেহনাজ জানান, তিনি সম্পর্কে নেই। তার বাগদানও হয়নি। নিজেই নিজেকে উপহার দিয়েছেন ওই আংটি। অভিনেত্রী বলেন, ‘কারও ওপর নির্ভরশীল নই। যদি পরে কেউ দেয় তাহলে সে জানবে যে আগেই আমি আমায় আংটি উপহার দিয়েছি।’ শেহনাজের কথায় সম্মতি জানান রাকুলও। দর্শকের কাছেও এই শো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কম সময়েই।
প্রসঙ্গত, ‘ছাতরিওয়ালি’ সিনেমার প্রচারে শেহনাজের অনুষ্ঠানে এসেছিলেন রাকুল। ছবিতে যৌনশিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে। ওটিটিতে মুক্তি পাওয়া এই ছবিতে রাকুল ছাড়াও রয়েছেন সুমিত ব্যস, সতীশ কৌশিক, ডলি আলুওয়ালিয়া, রাজেশ তাইলাংসহ অনেকে।
/এমএইচ/
