রাহুল-আথিয়ার চার হাত এক হলো
অবশেষে ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেঠির চার হাত এক হলো। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেঠির বিলাসবহুল খামার বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। রীতি মেনেই তাদের বিয়ে হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাবা সুনীল খামার বাড়ির বাইরে এসে সেখানে থাকা সাংবাদিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। গত কয়েকবছর ধরেই রাহুল ও আথিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। গত বছর থেকে তাদের বিয়ের জল্পনা শুরু হয়। গত শনিবার থেকে শুরু হয় বিয়ের নানা অনুষ্ঠান। সঙ্গীত, হলদি, মেহেন্দির পর এবার চার হাত এক হল এই জুটির। রাহুল-আথিয়ার বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বলিউড তারকা ও ক্রিকেটারদের মধ্যে অনুপম খের, ইশান্ত শর্মা, অংশুলা কাপুর, কৃষ্ণা শ্রফকে। আথিয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, অতিথিদের কলাপাতায় দক্ষিণ ভারতীয় খাবার পরিবেশন করা হয়।
কয়েক বছর আগে ইনস্টাগ্রামে একটি পোস্টে রাহুল-আথিয়ার সম্পর্কের কথা জানা যায়। এরপর বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়।
রাহুল-আথিয়ার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, শিগগিরই মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হচ্ছে। সেই রিসেপশনে তিন হাজারেরও বেশি অতিথি থাকবেন। এই তালিকায় রয়েছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, আনুশকা শর্মা, সালমান খান, অজয় দেবগন, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো তারকাদের আমন্ত্রণ

Join the conversation