06:38:46 am
Friday, August 21

এক সপ্তাহে চীনে করোনাজনিত মৃত্যু ১৩ হাজার

চীনে গত সপ্তাহে করোনাজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজার। দেশটির সরকারি হিসাবে জানানো হয়েছে, দেশটিতে ১৩ থেকে ১৯ জানুয়ারির মধ্যে এসব মৃত্যু হয়েছে। খবর এএফপির

চীনের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) গত শনিবার এক বিবৃতিতে বলেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৬৮১ জন করোনার কারণে শ^াসতন্ত্রের জটিলতায় ভুগে মারা গেছেন। আরও ১১ হাজার ৯৭৭ জন করোনার কারণে বিভিন্ন জটিলতায় ভুগে মারা গেছেন।

এই হিসাবে শুধু হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ও এর জেরে বিভিন্ন জটিলতায় ভুগে বাড়িতে যারা মারা গেছেন, তাদের সংখ্যা এতে নেই।

গত ডিসেম্বরের শুরুর দিকে চীনে করোনার কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার হয়। মূলত এর পর থেকে দেশটিতে করোনার সংক্রমণ ও এতে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। এর আগে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের অধীনস্থ ব্যুরো অব মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান জিয়াও ইয়াহুই জানান, চীনে গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৯ হাজার ৯৩৮ জনের মৃত্যু হয়েছে।

/এমএইচ/

Share this post

Join the conversation