06:06:38 pm
Tuesday, August 25

সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে তুলে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরায় সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার বড়বাজার থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় পিএন হাইস্কুল এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।

তিনি দীপ্ত টিভি ও প্রজন্ম একাত্তর পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি।

রঘুনাথ খাঁকে বহনকারী মোটরসাইকেলের চালক আব্দুল কুদ্দুস জানান, তিনি রঘুনাথ খাঁকে বহন করে রিপোর্টের জন্য দেবহাটার খলিষাখালী এলাকায় গিয়েছিলেন। সেখানে রঘুনাথ খাঁ মোবাইলে কিছু ছবিও তোলেন। ফিরে এসে তিনি বড়বাজারে বাজার করেন। বাজার নিয়ে ফিরে আসার পথে পিএন স্কুলের সামনে তাদের গতিরোধ করেন সদর থানার জনৈক পরিদর্শক। পরে তাকে বাইক থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া হয়।
রঘুনাথ খাঁর স্ত্রী সুপ্রিয়া রাণী খাঁ জানান, খবর পেয়ে তিনি থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন। তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, গত শনিবার গভীর রাতে একদল লোক তাদের কাটিয়াস্থ বাসায় এসে প্রথমে ডাকাডাকি করে। আমরা ভয়ে কোন সাড়াশব্দ না দিলে পরে তারা ইটখোলা মেরে চলে যায়।
 
আটকের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জেহাদ ফখরুল আলম খাঁন জানান, সাংবাদিক রঘুনাথ খাঁকে আটকের বিষয়ে তার কাছে কোন তথ্য নেই

Share this post

Join the conversation