04:03:11 pm
Sunday, June 21

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৯

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার পৃথক তিনটি গুলির ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছেন।

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার পৃথক তিনটি গুলির ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৯ জন নিহত হয়েছেন। 
জানা গেছে, ক্যালিফোর্নিয়া এবং আইওয়া অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে। চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে একটি পার্কে বন্দুকধারীর গুলিতে অন্তত ১১ জন নিহত হওয়ার ৪৮ ঘন্টারও কম সময়ের মধ্যে এ হামলার ঘটনা ঘটলো।   
সান ফ্রান্সিসকোর দক্ষিণে উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বের খামারগুলিতে দুটি গুলির ঘটনার খবর পাওয়া গেছে। এতে ৭ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছেন। 
সান মাতেও কাউন্টি শেরিফ টুইট বার্তায় জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে রয়েছেন । 
অন্যদিকে আইওয়াতে স্টার্টস রাইট হিয়ার নাম স্কুলে গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এই সংস্থটি ঝুঁকিপূর্ণ যুবকদের জন্য শিক্ষামূলক মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালনা করে থাকে। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন যাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।
ডেস মইনেস পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ‘নিহত ২ ব্যক্তি উভয় ছাত্র। তারা হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আহত তৃতীয় ব্যক্তি ওই স্কুলের একজন কর্মচারী এবং তার অবস্থা গুরুতর।’
সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইট অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে ৬৪৭টি গুলি চালানোর  ঘটনা ঘটেছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রজুড়ে ৪৪ হাজারেরও বেশি মানুষ গুলিতে  মারা গেছেন। যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল আত্মহত্যা।