06:05:35 pm
Tuesday, August 25

হাতিরঝিলে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে সকালে মগবাজার পাগলা মাজারের বিপরীত পাশে হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির পরনে ছিল একটি ট্রাউজার। তাৎক্ষণিক তার নাম পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির মানুষ। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share this post

Join the conversation