07:14:02 pm
Tuesday, August 25

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইসহাক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ইসহাক। ওই সময় এক পথচারী দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইশরাক হোসেনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পথচারী আব্দুল জব্বার জানান, হাতিরঝিল মোর এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। নিহতের নাম পরিচয় আমরা জানতে পারিনি। তার কাছে ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share this post

Join the conversation