07:14:02 pm
Tuesday, August 25

পাহাড়ের দুই আঞ্চলিক দলে গোলাগুলি, নিহত ১

রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্রাট (৩২) নামে একজন নিহত হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে রাইখালীর ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

ওসি জানান, পাহাড়ের দুই আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) এবং এমএলপির মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সম্রাট নামে একজন নিহত হন। 

ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে রাত ১১টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশটি পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ জানিয়েছে ।

এদিকে, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, গংগ্রিছড়া এলাকায় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

Share this post

Join the conversation