01:26:43 pm
Sunday, June 21

জার্মানির ট্রেনে ছুরি হামলায় নিহত ২

ইউরোপের উত্তর জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় দুজন নিহত ও একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জানুয়ারি) উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে এ ঘটনা ঘটে।

ইউরোপের উত্তর জার্মানির একটি ট্রেনে ছুরি হামলায় দুজন নিহত ও একাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২৫ জানুয়ারি) উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে এ ঘটনা ঘটে। হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রয়টার্স জানায়, এই ঘটনায় পুলিশ হামলাকারীকে আটক করতে সমর্থ হয়েছে। 

জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেন, ছুরি হামলার এই ঘটনাটি উত্তর জার্মানির হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী ট্রেনে ঘটে। ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে তাদের হেফাজতে নিয়েছে। 

এ ঘটনায় আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক মর্মাহত এবং হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই হামলার উদ্দেশ্য উদঘাটনে দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে কাজ করছে। 

জার্মানির জাতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের সুষ্ঠু তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী একাধিক ট্রেন চলাচলের পূর্বঘোষিত সিডিউল বাতিল করা হয়েছে।