07:14:54 pm
Tuesday, August 25

২০ বছর পর গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীর সদর উপজেলায় ২০ বছর পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. কামাল হোসেন (৫০) নামের এক আসামিকে জমির ক্রেতা সেজে গ্রেফতার করেছে পুলিশ।

মো. কামাল হোসেন নোয়াখালীর সদর উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের ছেরাজুল হকের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।  এর আগে, একই দিন দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০১ সালের ১০ সেপ্টেম্বর আসামি মো. কামাল হোসেনসহ ৩ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় এক নারীকে গণধর্ষণের মামলা দায়ের হয়। এরপর ২০০৩ সালে অভিযোগ দাখিলের পর তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেন আদালত। দুই আসামি কারাগারে থাকলেও মামলার পর থেকে কামাল হোসেন দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে কামাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

Share this post

Join the conversation