07:16:02 pm
Tuesday, August 25

৩৩ বছর পর টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

বিখ্যাত মার্কিন বক্সার মাইক টাইসনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন একজন নারী। ঘটনা সাম্প্রতিক নয়, ৩৩ বছর আগের! নব্বইয়ের দশকের শুরুতে একটি নাইটক্লাবে টাইসন কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন বলে ওই নারী অভিযোগ করেছেন। 

সেই ঘটনার পর শারীরিক এবং মনসিকভাবে তার ক্ষতি হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই কষ্ট সহ্য করতে হয়েছে। অভিযোগকারীর দাবি, তিনি টাইসনের গাড়িতে উঠেছিলেন। তারপরেই টাইসন জোর করে তার শরীরে আপত্তিকরভাবে হাত দেন এবং তাকে চুম্বন করার চেষ্টা করেন।

আর্ন্তজাতিক গণমাধ্যম ডেইলি মেলের বরাতে জানা যায়, ‘আমি বারবার তাকে নিষেধ করি। কিন্তু সে আমাকে আক্রমণ করেই যাচ্ছিল। তারপর আমার প্যান্ট খুলে ধর্ষণ করে।’ 

সেই নারীর আইনজীবী ড্যারেন সিলবার্গ বলেন, ‘আমি শুধু নারীর কথায় বিশ্বাস করিনি। অনুসন্ধান করে দেখেছি যে, তার অভিযোগের সত্যতা আছে।’ অভিযোগকারী নারীকে আবার মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে মনে করায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। 

অন্যদিকে ৫৬ বছর বয়সী টাইসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। টাইসন ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা চ্যাম্পিয়ন হয়েছেন। তার সাবেক স্ত্রী অভিনেত্রী রবিন গিভেন্সের সঙ্গে আশির দশকের শেষের দিকে বিবাহবিচ্ছেদ হয়েছিল। ওই সময় তিনি অভিযোগ করেছিলেন যে টাইসন তার ওপর শারীরিক নির্যাতন করতেন।

/এএ/

Share this post

Join the conversation