01:30:07 pm
Sunday, June 21

গুলির পর গুলি : ক্যালিফোর্নিয়ায় ৪৪ ঘণ্টায় নিহত ১৯

গত ৪৪ ঘণ্টায় ক্যালিফোর্নিয়ার তিনটি পৃথক স্থানে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এবারও হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। গুলিবিদ্ধদের মধ্যে ছিল অভিবাসী জুম চাষী শ্রমিক

গত ৪৪ ঘণ্টায় ক্যালিফোর্নিয়ার তিনটি পৃথক স্থানে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এবারও হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। গুলিবিদ্ধদের মধ্যে ছিল অভিবাসী জুম চাষী শ্রমিক এবং কিছু ভাসমান মানুষ। 

সিএনএন এর তথ্য মতে, চীনা চন্দ্রবর্ষর উৎসবে গত শনিবার মনটরে পার্ক উপশহরে ৫৭ ও ৭৬ বছর বয়সী বন্দুকধারীদল যে হামলা চালিয়েছে তার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে গত শনিবার বিকেলে ৭ জন বন্দুকধারী উত্তর ক্যালিফোনিয়ার সমুদ্র তীরবর্তী শহরে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে ১১ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সর্বশেষ গত সোমবার ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে পৃথক দুটি বন্দুক হামলায় ৮ জনের প্রাণহানির খবর প্রকাশ পেয়েছে। 

যুক্তরাষ্ট্রের জনবহুল শহর থেকে ছোট শহর বিশেষকরে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপসনালয়কে টার্গেট করে নিত্য এ হামলা চালানো হচ্ছে। নতুন বছরের জানুয়ারী মাস শেষ না হতেই ৪০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।