08:33:30 pm
Tuesday, August 25

বিয়েতে যত দামি উপহার পেলেন আথিয়া

দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২৩ জানুয়ারি সুনীল শেঠির খান্ডালার বাংলোতে হয় বিয়ের অনুষ্ঠান। বিয়েতে বাবার থেকেই আথিয়া পেয়েছেন ৫০ কোটি মূল্যের বাড়ি! 
হিন্দুস্তান টাইমস জানায়, সুনীল শেঠির কাছের বন্ধু সালমান খান। আথিয়াকে সালমান দিয়েছেন অডি গাড়ি। ভারতীয় মূল্যে যার দাম ১.৬৪ কোটি রুপি। সুনীল শেঠির আরেক কাছের বন্ধু জ্যাকি শ্রফ আথিয়াকে দিয়েছেন ৩০ লাখের সুইস ঘড়ি। আথিয়ার ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কাপুর দিয়েছেন হিরের নেকলেস, দাম ১.৫ কোটির কাছাকাছি। 
ভারতীয় গণমাধ্যমটি জানায়, বিরাট কোহলি নাকি কেএল রাহুলকে দিয়েছে ২.১৭ কোটির বিএমডব্লিউ গাড়ি। আর মহেন্দ্র সিং ধোনি উপহার হিসেবে পাঠিয়েছেন ৪০ লাখ রুপির একটি কাওয়াসাকি নিনজা বাইক।

Share this post

Join the conversation