10:07:28 pm
Tuesday, August 25

লেটস’বির কার্যনির্বাহী কমিটির অভিষেক

লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশের (লেটস’বি) ১৮তম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইলেট) ক্যাম্পাসে এ অভিষেক হয়। 

এ উপলক্ষে দিনভর নানা আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠানস্থল সকাল থেকেই প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।    

সকালে লেটস’বির সভাপতি এ কে এম মোশফিকুর রহমান মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান মো. শাহীন আহমেদ ও আইলেটের পরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন। 

আমন্ত্রিত অতিথি ছিলেন লেটস’বির সাবেক সভাপতি তারিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি বাছেদুর রহমান খান, রিফ লেদারের পরিচালক মো. মোখলেসুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক হেলাল আহমেদ, বিটিএর মহাসচিব মো. শাখাওয়াত উল্লাহ, মিনিকিন লিমিটেডের এমডি মাকসুদুর রহমান স্বপন, বিএফএলএলএফইএর ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল নান্নু, লেদার কেমিক্যাল সমবায় সমিতির সভাপতি এস এম কামরুজ্জামান ও কেমিক্যাল ইমপোর্টার্স অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাজাকাত হারুন। আলোচনা সভা সঞ্চালনা করেন লেটস’বির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাবু। প্রধান অতিথি তার বক্তব্যে সংগঠনের অ্যালামনাইর জন্য ক্যাম্পাসে একটা অফিস করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

লেটস’বির কমিটিতে রয়েছেন সভাপতি এ কে এম মোশফিকুর রহমান মাসুদ, সহসভাপতি মো. শাহীন উর রহমান ও জিএম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক (লেদার) মো. খালেদ ইবনে মোশারফ, যুগ্ম সাধারণ সম্পাদক (ফুটওয়্যার) মো. ওয়াহিদুর রহমান শ্রাবণ, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রোডাক্টস) এরশাদ আলী আকাশ, কোষাধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব মো. ফানাউল্লাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহাবুবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক তারেকুল ইসলাম রনি, ক্রীড়া সম্পাদক মো. খায়রুল হুদা ওহি, সহ-ক্রীড়া সম্পাদক মো. রায়হান সরকার, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক মো. তাছলিম আলম শাহীন, আন্তর্জাতিক সম্পাদক দীপঙ্কর ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য মো. মজিবর রহমান, মুহাম্মদ আবুল হাসনাত বাহার, মোহাম্মদ আলী বাপ্পি, শরীফ মো. আবু সুফিয়ান ও এলিজা সুলতানা মিতুল।

Share this post

Join the conversation