10:06:51 pm
Tuesday, August 25

বিআরটিসির বাসের চাপায় নারী নিহত

রংপুর নগরীর মেডিকেল মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাসের চাপায় মোটরসাইকেল অরোহী এক নারী নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাস রংপুর মেডিকেল মোড়ে আসছিল। এসময় নগরীর কেল্লাবন্দ থেকে মোটরসাইকেলে করে সন্তানসহ মন্টু সসরকার ও তার স্ত্রী লিপি রানী সরকার রংপুর নগরীতে আসছিলেন। মেডিকেল মোড়ে বাসটি  মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই লিপি রানী সরকার মারা যান। আহত স্বামী মন্টু সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সন্তান অক্ষত আছে।

নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বিআরটিসি বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। 

Share this post

Join the conversation