02:51:44 am
Saturday, August 22

আর একজন রোহিঙ্গাও প্রবেশ করতে পারবে না : পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি যারা দেশে প্রবেশ করেছে তাদেরকে বের করে দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত হলো, বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আর একটি রোহিঙ্গাকেও প্রবেশ করতে দেওয়া হবে না।

শুক্রবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-৩, এনসিডিসি কর্নার, হাসপাতালের প্রশাসনিক ভবনে ‘হৃদয়ে বঙ্গবন্ধু, হৃদয়ে বাংলাদেশ’ স্মারকের উদ্বোধন এবং হাসপাতালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী আরও বলেন, মার্কিন নিষেধাজ্ঞা থাকার কারণে সাম্প্রতিককালে রাশিয়ার জাহাজ স্পার্টা-৩ ওরফে ‘উরসা মেজর’ নামের জাহাজটি বাংলাদেশে পণ্য খালাস না করার কারণে ইকুইপমেন্ট পেতে দেরি হবে। তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হবে না- কাজ চলমান থাকবে।

আন্তর্জাতিক বিমানে ঢাকা-সিলেট অভ্যন্তরীণ যাত্রী পরিবহন না করার ব্যাপারে মন্ত্রী বলেন, বিশেষ করে লন্ডন থেকে ঢাকায় যাত্রী নামলে ৮০০ পাউন্ড পরিশোধ করতে হয়, সিলেটে নামলে ১০০০ পাউন্ড পরিশোধ করতে হয়। এ কারণে সিলেটের যাত্রীরা ঢাকার টিকেট করেন। আমরা দেনদরবার করার পর ঠিক হয়েছে ভাড়াও কমবে, পাশাপাশি অভ্যন্তরীণ যাত্রীদের ঢাকায় নেবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। আন্তর্জাতিক ফ্লাইটের নিয়মানুযায়ী যত ধরনের চেক-আপ আছে সব করবে বিমান কর্তৃপক্ষ।

Share this post

Join the conversation