11:30:14 am
Sunday, June 21

তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এখন পুরোপুরি মৃত: শিক্ষামন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পচিয়ে ফেলেছে বিএনপি। তাছাড়া বিএনপি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিল, যা জনগণ প্রত্যাখ্যান করেছে।

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা এখন পুরোপুরি মৃত, এই মৃত ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শনিবার (২৮ জানুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলায় প্রতিবন্ধী অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিতর্কিত করে পচিয়ে ফেলেছে বিএনপি। তাছাড়া বিএনপি নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিল, যা জনগণ প্রত্যাখ্যান করেছে।

দীপু মনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিবন্ধী ও অসহায়দের জন্য ভাতা চালু করেছে। এখন প্রতিবন্ধী মানুষ ভাতা পাচ্ছে। তারা নানা সুযোগ সুবিধা ভোগ করছে।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।