11:28:42 pm
Tuesday, August 25

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক : আ স ম ফিরোজ 

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, উচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই নো মোর তত্ত্বাবধায়ক, দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে সামরিক জান্তা সরকার আসার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিশ্বের উন্নত দেশে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। এদেশেও আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।’

নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

Share this post

Join the conversation