02:50:42 am
Saturday, August 22

জেরুজালেমে ফের গুলি, ২ ইসরায়েলি গুরুতর আহত

পূর্ব জেরুজালেমে ১৩ বছর বয়সী এক কিশোরের গুলিতে দুই ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। জেরুজালেমে একটি সিনাগগের বাইরে এক বন্দুকধারীর গুলিতে সাতজনের প্রাণহানির কয়েক ঘণ্টা পর শনিবার (২৮ জানুয়ারি) এই গুলির ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

পুলিশ বলছে, শনিবার সকালে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের সিলওয়ানে কিশোরের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৪৭ বছর বয়সী এক বাবা ও তার ২৩ বছরের ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

গত বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর অভিযানে নয় ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় অঞ্চলটিতে। বার্তা সংস্থা এএফপির এক পরিসংখ্যান বলছে, গত বছর ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি ও ২৬ ইসরায়েলির প্রাণ গেছে।

Share this post

Join the conversation