02:50:27 am
Saturday, August 22

২৪ ঘণ্টায় ইউক্রেন যুদ্ধ থামাতে পারি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না। আবার প্রেসিডেন্ট হলে চলমান যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারবেন বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেন তিনি। খবর ইন্ডিপেনডেন্টের 
ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠা করেছেন ট্রাম্প নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘আমি যদি প্রেসিডেন্ট থাকতাম, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কখনোই বাধত না। আর এখনও যদি আমি প্রেসিডেন্ট হই, তাহলে আলোচনার মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যেই এই ভয়াবহ ও দ্রুত বাড়তে থাকা যুদ্ধ থামিয়ে দিতে পারি। কত করুণভাবেই না মানুষের জীবন নষ্ট হচ্ছে!’
রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির দিকে ইঙ্গিত করে শুক্রবার আরেকটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, বিদেশি শক্তিগুলো এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কোনো সম্মান দিচ্ছে না। আর তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কেউ পারমাণবিক হামলার কথা তোলেনি।
তার কথায়, ‘অন্য যেকোনো যুদ্ধের চেয়ে তৃতীয় বিশ^যুদ্ধ বিপর্যয়কর হবে। এমন যুদ্ধ যেন কখনো না বাধে তা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায় হলোÑএমন প্রযুক্তি ও শক্তি নিয়ে প্রস্তুত থাকা, যার কোনো মোকাবিলা কেউ করতে পারবে না।’

Share this post

Join the conversation