05:30:06 am
Sunday, August 23

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, শক্তিশালী হওয়ার পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে।  ফলে রাজধানীসহ সারা দেশে দিনভর তাপমাত্রা আগের দিনের মতোই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরো শক্তিশালী হতে পারে।

একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমে যেতে পারে। ফলে দিনভর কিছুটা উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও সন্ধ্যা নাগাদ আবারও শীতের অনুভূতি তীব্রতর হতে পারে।

আগামী ৪৮ ঘণ্টায়ও আবহাওয়ার তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমে যাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৩ মিনিটে।

Share this post

Join the conversation