02:29:23 am
Wednesday, August 26

ইউরোপে ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে মধ্য প্রাচ্যে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবিয়ান ক্লাব আল-নাসেরে শুরু হয়েছে সিআর সেভেনের নতুন অধ্যায়ের। বয়স আর এক সপ্তাহ পরেই স্পর্শ করবে ৩৮। আল-নাসেরের সঙ্গে চুক্তি শেষ হতে হতে রোনালদোর বয়স পেরিয়ে যাবে ৪০। রোনালদোর পক্ষে ইউরোপে ফেরা সম্ভব বলে মন্তব্য করেছেন আল-নাসের কোচ রুদি গার্সিয়া। 

গার্সিয়া বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ইতিবাচক সংযোজনক। সে ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় সে। সে আল নাসেরে ক্যারিয়ার শেষ করবে না, ইউরোপে ফিরবে সে।’

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আল নাসেরের হয়ে তিনটি ম্যাচ খেলেও গোলখরা কাটাতে পারেননি। কদিন আগে আল ইতিহাদের কাছে সেমিফাইনালে হেরে সৌদি সুপার কাপ থেকে বিদায় নিয়েছে তার দল। 

Share this post

Join the conversation