03:53:47 am
Saturday, August 22

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার টাকা

সরকারি ব্যবস্থাপনায় এবার হজ করতে জনপ্রতি খরচ হবে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ম মন্ত্রণালয়ে হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। পরে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী জানান, গত ৯ জানুয়ারি সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

সরকারি প্যাকজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি এজেন্সিগুলো প্যাকেজ নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Share this post

Join the conversation