03:38:11 am
Wednesday, August 26

সবাইকে বলতে চাই আমি সিঙ্গল: রাইমা

অভিনয় ও ব্যাক্তিজীবন নিয়ে সবসময় খবরের শিরোনামে থাকে ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন। শিগগিরই মুক্তি যাচ্ছে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘রক্তকরবী।’ এ সিরিজের সঙ্গে  রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবীর কোনো মিল নেই।
অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে ভারতীয় গণমাধ্যেমে রাইমা বলেন, ‘আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব।’ কেমন পাত্র চাই প্রসঙ্গে রাইমা বলেন, ‘আমার এমন একজন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাংকে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটি পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, সবাইকে বলতে চাই কিন্তু আমি সিঙ্গল।’
হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। প্রায় এক যুগ ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। তবে বেশি সংখ্যার চেয়ে ভালো কাজ করা তার লক্ষ্য। রাইমার কথায়, আমি একটু বেছে কাজ করি তাই আমাকে অনেকে আনপ্রেডিক্টেবলভাবে। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবীতে কাজ করলাম। কী দারুণ চিত্রনাট্য। বিক্রমও বেশ ভালো। একটু বন্ধুত্ব গড়ে উঠেছে।  বাংলা সিরিজের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায়।

Share this post

Join the conversation