03:38:28 am
Wednesday, August 26
মহাখালী রেলগেট এলাকা (ফাইল ছবি)

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রাজধানীর মহাখালী রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. মোক্তার হোসেন (২১) নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত বারোটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু শিমুল জানান,নিহত মোক্তার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট কোম্পানির কর্মচারী রাতে অফিস শেষ করে বাসায় ফেরার পথে মহাখালী রেল ক্রসিং এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি, শেরপুর সদর জেলার পাঞ্জুর ডাঙ্গা গ্রামের, চাঁন মিয়ার সন্তান।বর্তমানে,মহাখালীর কড়াইল বস্তি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Share this post

Join the conversation