10:00:55 am
Tuesday, August 25

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন রাশমিকা

অনেক দিন ধরেই দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা আর বিজয় দেবারাকোন্ডার প্রেমের গুঞ্জন চলছে। এবার মুখ খুলেন রাশমিকা নিজেই। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, বিজয়কেই মন দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রাশমিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রাশমিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গেছে তাদের। 

এক সূত্র জানায়, দুবাইয়ে ছুটি কাটাতে আগেই পৌঁছে গিয়েছিলেন বিজয়, তার একদিন পরেই দুবাইয়ে উড়ে যান তিনি।

দক্ষিণী ছবির সঙ্গে সঙ্গে বিজয়ের চোখ এখন বলিউডে। অন্যদিকে রাশমিকাকে নিয়েও কাজ করতে চাইছেন বলিউডের বেশ কয়েকজন পরিচালক। আর সে কারণেই নাকি মুম্বাইয়ে একটা ফ্ল্যাট কিনেছেন। নিন্দুকদের কথায়, এ ফ্ল্যাটেই নাকি একসঙ্গে থাকার প্ল্যান রাশমিকা ও বিজয়ের।

Share this post

Join the conversation