03:44:06 am
Wednesday, August 26

বাংলাদেশ সফরের জন্য পিএসএল থেকে সরে দাঁড়ালেন মঈন

বাংলাদেশের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ঢাকায় আসছে ইংল্যান্ড দল। কিন্তু এই সিরিজে ইংল্যান্ড দলে থাকছেন না তারকা ব্যাটার অ্যালেক্স হেলস। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্যাটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন বলে নিজেকে সরিয়ে নিয়েছেন। বাংলাদেশ সফরে হেলসকে না পাওয়া গেলেও বিপরীতে দাঁড়িয়েছেন তার সতীর্থ মঈন আলী। 

দেশের হয়ে খেলার জন্য পিএসএলকে না বলতে যাচ্ছেন এই ইংলিশ অলরাউন্ডার। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’ জানিয়েছে, নিয়মিত অধিনায়ক অধিনায়ক জস বাটলারের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড দল। যেখানে বাটলারের ডেপুটি হিসেবে থাকবেন মঈন আলী। এজন্য আগামী ১৩ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পিএসএলের অষ্টম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে না তাকে।

আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আসর। তাই এই কন্ডিশনে নিজেদের প্রস্তুত করতে বাংলাদেশ সফর যে কার্যকরী, তা ভালোভাবেই বোঝেন মঈন। তাই পাকিস্তানি লিগ ছেড়ে ইংল্যান্ডের হয়ে খেলতে সম্মত হয়েছেন। 

সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে সফর। যেখানে আগামী ১ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভ্যেনুতে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। আর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

/এএ/

Share this post

Join the conversation