08:45:57 am
Sunday, June 21

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। আর আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন রোগী। আর আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। এর আগের দিন বুধবার ডেঙ্গুতে  মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ২ জন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি  হাসপাতালে সর্বমোট ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। আর চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৫৩৩ জন।