03:41:48 am
Wednesday, August 26

শাহজালালে ইউএসবাংলার গাড়ি থেকে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ

পাচার করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি গাড়ি থেকে সাড়ে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। এ সময় গাড়ির ড্রাইভার মো. হারুনুর রশিদকে আটক করা হয়। 

ঢাকা কাস্টমস জানায়, বৃহস্পতিবার যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত ইউএসবাংলার ঢাকা মেট্রো-স-১২-০১১৩ তল্লাশি চালিয়ে ১৩ কেজি ৯৯০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় গাড়ির ড্রাইভার মো. হারুনুর রশিদকে আটক করা হয়। 

কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম, গোপন সংবাদে তারা জানতে পারেন দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলার বিএস ৩৪২ ফ্লাইটে বেশকিছু সোনারবার আসবে। সেসব বার ইউএস বাংলা এয়ারলাইনের যাত্রীদের বহনের জন্য নির্ধারিত বাসের মাধ্যমে চোরাচালান হবে। এরপর কাস্টম হাউজের একটি দল বিমানবন্দরে নজরদারি শুরু করে। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে সতর্ক অবস্থান নেয় তারা। সেই ফ্লাইটের যাত্রীরা বাস এবং কার হতে নেমে যাওয়ার পর তল্লাশি করা হয়। ব্যাপক তল্লাশির পর এক পর্যায়ে ইউএস বাংলার ঢাকা মেট্রো-স-১২-০১১৩ র‍্যাম বাসের ড্রাইভার মো. হারুনুর রশীদের দেখানো মতে কালো স্কচটেপ মোড়ানো চারটি লুকানো স্বর্ণেরবারের প্যাকেট উদ্ধার করা হয়। 

পরে প্যাকেটগুলো বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে খোলা হয়। সেখানে ১২০টি স্বর্ণেরবার ওজন তের কেজি ৯৯০ গ্রাম পাওয়া যায়। আটককৃত স্বর্ণেরবারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি ৫০ লাখ টাকা। আটককৃত স্বর্ণ বিমান বন্দরের মূল্যবান শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। জব্দকৃত ইউএসবাংলার র‍্যাম বাস (ঢাকা মেট্রো-স-১২-০১১৩) সিভিল এভিয়েশন অথরিটির নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দর থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Share this post

Join the conversation