04:02:49 am
Sunday, June 21

জিম্বাবুয়ের টেস্ট দলে ডাক পেলেন গ্যারি ব্যালেন্স

সম্প্রতি ইংল্যান্ড থেকে জিম্বাবুয়েতে ফিরেছেন গ্যারি ব্যালেন্স। নিজ দেশে ফিরে ইতোমধ্যে তিনি দুইটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের প্রতিনিধিত্বও করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ব্যালেন্স ডাক পেলেন জিম্বাবুয়ের টেস্ট দলে। 

সম্প্রতি ইংল্যান্ড থেকে জিম্বাবুয়েতে ফিরেছেন গ্যারি ব্যালেন্স। নিজ দেশে ফিরে ইতোমধ্যে তিনি দুইটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের প্রতিনিধিত্বও করেছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ব্যালেন্স ডাক পেলেন জিম্বাবুয়ের টেস্ট দলে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আসন্ন এই সিরিজের জন্য জিম্বাবুয়ের ১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ৩৩ বছর বয়সী বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে ২০১৩ সালে অভিষেক হয়েছিল ব্যালেন্সের। 

পরের বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজে সাদা জার্সিতে যাত্রা শুরু হয়েছিল তার। ইংলিশদের হয়ে ২৩ টেস্টে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৪৯৮ রান করেন তিনি। কিন্তু ২০১৭ সালের পর থেকে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়েন ব্যালেন্স।

গেল জানুয়ারিতে আয়ারল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের হয়ে প্রথম খেলতে নামেন ব্যালেন্স। যেখানে ওয়ানডে সিরিজের ২টি ম্যাচে ও টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের অভিষেক ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৭৫ রান ও ক্যারিয়ারের অভিষেক টি-টোয়েন্টিতে ৩০ রান করেছেন ব্যালেন্স। 

এদিকে আঙুলের চোটে পড়ে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তার বদলে দলকে নেতৃত্ব দিবেন তিন বছর পর টেস্টে ফেরা ক্রেইগ আরভিন। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততার কারণে থাকছেন না দুই অলরাউন্ডার সিকান্দার রাজা ও রায়ান বার্ল। ইনজুরির কারণে দলে সুযোগ হয়নি দুই পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির। একনজরে দেখে নিন জিম্বাবুয়ের ১৬ জনের টেস্ট দল-

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রাডলি ইভান্স, গ্যারি ব্যালেন্স, চামুনোরওয়া চিভাভা, তানাকা চিভাঙ্গা, জয়লর্ড গাম্বি, ইনোসেন্ট কাইয়া, তানুনুরওয়া মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, কুদজাই মাউঞ্জে, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, ভিক্টোর নিয়ুচি, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো ও তাফাদজওয়া টিসিগা।

/এএ/