জানুয়ারিতে ৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি
দেশের সীমান্ত এলাকা দিয়ে জানুয়ারি মাসে পাচারের সময় প্রায় ৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও বিজিবি’র অভিযানে ২টি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন, ১টি মর্টার শেল, ১টি ৬০ মি: মি: মর্টারের গোলা
দেশের সীমান্ত এলাকা দিয়ে জানুয়ারি মাসে পাচারের সময় প্রায় ৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও বিজিবি’র অভিযানে ২টি পিস্তল, ২২টি বিভিন্ন প্রকার গান, ২টি ম্যাগাজিন, ১টি মর্টার শেল, ১টি ৬০ মি: মি: মর্টারের গোলা এবং ১৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক ও বিভিন্ন চোরাচালানসহ ১৩০ কোটি ৬৩ লাখ টাকার পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৫ লাখ ২৩ হাজার ২৬৮পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ১৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৮ কেজি ৮৩২ গ্রাম হেরোইন, ১৪ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২২ হাজার ৭২৮ বোতল বিদেশী মদ, ৫ হাজার ২২৯ ক্যান বিয়ার, ১৩৩ লিটার বাংলা মদ, ২ হাজার ৫০১ কেজি গাঁজা, ১ লাখ ৯৩ হাজার ২৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৮৯টি নেশাজাতীয় ইনজেকশন, ১০ হাজার ৯৪৭টি ইস্কাফসিরাপ, ৯০৫ বোতল এমকেডিল/কফিডিল, ৬ লাখ ৮৬ হাজার ৫৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৩৫ হাজার ৩৩০টি অ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট এবং ১০ লাখ ৮৮ হাজার ৫৯টি অন্যান্য ট্যাবলেট।
চোরাচালান দ্রব্যের মধ্যে আরও রয়েছে ৩১ কেজি ৬২৮ গ্রাম স্বর্ণ, ৬ কেজি ৬১ গ্রাম রূপা, ১ লাখ ৬২ হাজার ১০৯টি কসমেটিক্স সামগ্রী, ২২ হাজার ৫১০টি ইমিটেশনের গহনা, ১০ হাজার ৭৮৯টি শাড়ী, ৫ হাজার ৭৬৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ২ হাজার ৭১২টি তৈরি পোশাক, ৩ হাজার ৩৮৬ ঘনফুট কাঠ, ৩ হাজার ৯৪২ কেজি চা পাতা, ৮৬ হাজার ৭১৪ কেজি কয়লা, ২টি কষ্টি পাথরের মূর্তি, ৪৭ কেজি কচ্ছপের শুটকি, ১ হাজার ৯৫০ কেজি কারেন্ট জাল, ১ হাজার ৭৪ কেজি কীটনাশক, ৭টি ট্রাক/কাভার্ডভ্যান, ১৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার, ২০টি সিএনজি/ইজিবাইক এবং ৭৯টি মোটরসাইকেল।
এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫২ জন বাংলাদেশী নাগরিক ও ৭ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
