05:07:30 am
Wednesday, August 26

কত আয় করল পাঠান

চার বছর পর ‌পাঠান দিয়ে পর্দায় বাজিমাত করলেন শাহরুখ খান। ছবিটি মুক্তির সপ্তমদিনে রেকর্ড গড়েছে ছবিটি। সাতদিনে শুধুমাত্র ভারতে এই ছবির আয় ৩৯৫ কোটি টাকা। এছাড়া সারা বিশ্বে এই ছবির আয় ২৩৯ কোটি টাকা। 

সব মিলিয়ে মোট ৬৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এক সপ্তাহের আয়ে সর্বকালের সেরা হিন্দি ছবি হিসেবে তালিকায় উঠে এসেছে ‘পাঠান’। পাশাপাশি সবচেয়ে দ্রুত ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই সিনেমা।  

দ্বিতীয় স্থানে বাহুবলী ২-এর হিন্দি ভার্সন। এরপর কেজিএফ ২ ১১ দিনে, দঙ্গল ১৩ দিনে, সঞ্জু ১৬ দিনে জায়গা পেয়েছিল ৩০০ কোটির ক্লাবে ঢুকেছে।

Share this post

Join the conversation