ব্যাটম্যান হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন
ডিসি কমিকসের সিনেমা ‘ব্যাটম্যান’ সিরিজের নতুন কিস্তিতে থাকছেন রবার্ট প্যাটিনসন। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ডিসি কমিকসের পক্ষ থেকে জানানো হয়, ব্যাটম্যানের নতুন কিস্তি মুক্তি পাবে ২০২৫ সালের ৩ অক্টোবর। ট্রিলজি আকারে নির্মিত হবে সিনেমাটি।
এর আগে ২০২২ সালের মাঝামাঝি মুক্তি পায় ম্যাট রিভস পরিচালিত বহু প্রতীক্ষিত এই ছবি। ব্যাটম্যান হিসেবে ব্যাপক প্রশংসিত হয়েছিল রবার্ট প্যাটিনসনের অভিনয়। নজর কেড়েছিল ছবির চিত্রনাট্য ও দৃশ্যায়নও। শুধু ব্যাটম্যানের সিকুয়েলই নয়, ব্যাটভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘পেঙ্গুইন’-এর সিরিজ নিয়েও চলছে কাজ।
এদিকে গত বছরের আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘দ্য ব্যাটমান’ অন্যতম। এর কারণ শুধু ব্যাটম্যানের জনপ্রিয়তা নয়, এ সিনেমার মাধ্যমে হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট প্যাটিনসনের প্রথমবারের মতো ‘ব্যাটম্যান’ হয়ে পর্দায় অভিনয়। তবে সিনেমাটি রাশিয়ায় মুক্তি দেয়নি এর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স।
- Tags:
- রবার্ট প্যাটিনসন

Join the conversation