05:08:33 am
Wednesday, August 26

অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থার অবনতি

রাজধানীর মিরপুরে শুটিংকালে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হওয়া ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থা এক সপ্তাহেও কোন উন্নতি হয়। বর্তমানে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে চিকিৎসা চলছে। আগের চেয়ে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার প্লাজমা দিতে হয়েছে। 

বিস্ফোরণে তার শ্বাসনালীসহ হাত-পা ও চুল ও শরীরের বিভিন্ন অংশের ৩৫ ভাগ পুড়ে গেছে। এর আগে গত ২৮ জানুয়ারি মিরপুরে একটি শুটিংবাড়িতে মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। ওইদিনই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন শুক্রবার সন্ধ্যায় সময়ের আলোকে জানান, শারমিন আঁখি এখনো শঙ্কামুক্ত নয়। তাকে বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার হাত, পা ও চুলসহ শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় প্লাজমাও দিতে হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিংবাড়ির মেকআপ রুমে বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন আঁখি। ইমদাদুল হক মিলনের ‘প্রিয় দর্শনী’ উপন্যাস অবলম্বনে ‘অমীমাংসিত প্রেম’ নামে একটি নাটকের শুটিংকালে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ নিয়ে এখন পর্যন্ত কোন কারণ জানা যায়নি।

Share this post

Join the conversation