08:43:58 am
Friday, August 21

বাংলাদেশকে মনে রেখেছেন মেসি

ভালোবাসার প্রতিদান দিতে জানেন বিশ্ব  ফুটবলের অহংকার লিওনেল মেসি। বাংলাদেশের বেশিরভাগ ফুটবলপিয়াসী মানুষ গলা ফাটায় মেসি তথা আর্জেন্টিনার জন্য। এই যে নিখাদ ভালোবাসা এটা মনে রেখেছেন সর্বশেষ কাতার বিশ্ব কাপে গোল্ডেন বল জয়ী মহাতারকা। অতি সম্প্রতি আর্জেন্টাইন পত্রিকা ওলেকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের কথা উঠে আসে মেসির কণ্ঠে-


 বিশ্ব কাপ ট্রফিতে চুমু। এই মুহূর্তের জন্য কতটা উদগ্রীব ছিলেন?
মেসি : উফফফ... অনেক। জাতীয় দলে এতদিন থাকার পরে, বিশেষ করে ২০১৪ সালে খুব কাছাকাছি যাওয়ার পরে, শিরোপা খুব কাছে গিয়েও তাকে চুমু দিতে পারিনি। অবশেষে এটা আমি করতে পেরেছি। এর পেছনে অনেক ত্যাগ, অনেক হার, অনেক কঠিন সময় ছিল, যার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। পরিশেষে খুব সুন্দর একটি দৃশ্য।
 ২০২৬ বিশ্ব কাপে খেলবেন?
মেসি: জানি না, আমি সবসময় বলি যে বয়সের কারণে আমার কাছে মনে হয় সেখানে পৌঁছানো খুব কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি। সবকিছু করি ভালোবাসা থেকেই। যতক্ষণ আমি সুস্থ থাকি এবং স্বস্তি অনুভব করি, এটি উপভোগ করি এবং খেলা চালিয়ে যাই। তবে আগামী বিশ্ব কাপ পর্যন্ত সময়টা অনেক দীর্ঘ বলে মনে হচ্ছে।
 স্কালোনি আপনার জন্য ১০ রাখছেন... আপনি ওলেকে বলেছিলেন যে ফ্রান্সের সঙ্গে এটাই বিশ্ব কাপের শেষ ম্যাচ। তাহলে ২০২৬ বিশ্ব কাপের জন্য দরজা কি খোলা রাখবেন?
মেসি : বলেছিলাম (কাতার বিশ্ব কাপ চলাকালীন)... আমি কিছু আশা করছি না। কিন্তু মাত্র যা বললাম সেটা আবারও বলছি। বয়স এবং সময়ের কারণে এটি আমার কাছে কঠিন বলে মনে হচ্ছে। আমার ক্যারিয়ার কেমন যাচ্ছে তার ওপর সবটাই নির্ভর করছে। আমার বয়স ৩৬ বছর হতে যাচ্ছে, তাই আমি দেখতে চাচ্ছি যে আমার ক্যারিয়ার কোথায় যাচ্ছে, আমি কি করতে যাচ্ছি। সর্বোপরি এটি অনেক কিছুর ওপর নির্ভর করে।
 ফাইনাল শেষে কী কী নিজের কাছে রেখেছেন?
মেসি : সবকিছু রেখে দিয়েছি। বুট, টি-শার্ট, ক্যাপ সবকিছু রেখে দিয়েছি। এখন সবকিছু নিয়ে মার্চ মাসে আমি বার্সেলোনায় যাচ্ছি। সেখানে আমার অনেক জিনিস এবং স্মৃতি রয়েছে।
 কিলিয়ান এমবাপের সঙ্গে ফাইনাল নিয়ে কথা হয়েছে?
মেসি : হ্যাঁ। ম্যাচ, আমি যখন ছুটিতে ছিলাম তখন আর্জেন্টিনায় মানুষ কীভাবে দিন পার করেছে, আমাদের উৎসব, সবকিছু নিয়েই আমরা কথা বলেছি। এর বাইরে কোনো কিছু নিয়ে কথা হয়নি। সত্য কথা হলো, এমবাপের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।
 আপনিও কি স্কালোনির চুক্তি নবায়নের অপেক্ষায় আছেন?
মেসি : অবশ্যই, হ্যাঁ। আমি আশা করি তিনি চুক্তিতে সম্মত হবেন এবং দায়িত্ব চালিয়ে যাবেন। তার সঙ্গে এগিয়ে যাওয়া এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার অধীনে দল কোপা আমেরিকা, ফাইনালিসিমা এবং বিশ্ব কাপ জিতেছে। তাই তাকে পরিবর্তন করা উচিত হবে না। বিশ্ব কাপের পর তার সঙ্গে আমার আর কথা হয়নি। তবে তিনি যা সিদ্ধান্ত নেন তা সবার জন্যই ঠিক হবে। আশা করি তিনি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। কারণ এটি আর্জেন্টিনার জন্য খুবই ভালো হবে।
 বাংলাদেশের সমর্থন...
মেসি : হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। সব জায়গায় আর্জেন্টিনার জার্সি, যেমনটা সোফি মার্টিনেজ (আর্জেন্টাইন সাংবাদিক) ফাইনালের আগে আমাকে দেখান। আর্জেন্টিনার ১০ নাম্বার জার্সি বিশ্বের সর্বত্র দেখা খুব সুন্দর কিছু। 

Share this post

Join the conversation