করোনায় হাজারের বেশি মৃত্যু, শনাক্ত দেড় লাখ
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক হাজার ১০১ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ভাইরাসটি মারা যান ১ হাজার ৩০১ জন। একই সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫২ হাজার ১৪৮ জন। এর আগের দিন ভাইরাসে আক্রান্ত হন ১ লাখ ৯৭ হাজার ১০৪ জন। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬৯ হাজার ৮১১ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৩৩২ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৮২ লাখ ৯১ হাজার ৫০৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রিস। প্রাণহানির এ তালিকায় এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।
দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৯২৪ জন এবং মারা গেছেন ২৩৭ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৬৬৫ জন এবং মারা গেছেন ৬৯ হাজার ৩৩ জন।
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৪৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার তিনজন করোনায় সংক্রমিত হয়েছেন এবং ১১ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন মারা গেছেন।
শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৭৪২ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৬৮ লাখ ৬৬ হাজার ৬৫৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ৯৭ হাজার ৩৪৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Join the conversation