08:34:14 am
Thursday, August 27

অবশেষে শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন শাহিন

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। অবশেষে বাগদানের দুই বছর পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। 

পাকিস্তানের করাচির এক মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিন-আনশা। বিয়েতে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ হাফিজের সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও।

শহীদ আফ্রিদির পাঁচ মেয়ে। তাদের মধ্যে আনশা দ্বিতীয়। আনশা ছাড়া বাকি চার মেয়ে হলেন- আকসা, আজওয়া, আসমারা এবং আরওয়া। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি টান রয়েছে আনশার। বাবার খেলা দেখতে প্রায়ই মাঠে আসতেন তিনি। 

উল্লেখ্য যে, শাহিন আফ্রিদি ২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ টেস্টে ৯৯, ৩২ ওয়ানডেতে ৬২ ও ৪৭ টি-টোয়েন্টিতে ৫৮ উইকেট শিকার করেছেন তিনি।

/এএ/

Share this post

Join the conversation