06:26:35 am
Wednesday, August 26

সপরিবারে রাজস্থানে উড়াল দিলেন কিয়ারা

বলিউডের তারকা দম্পতি ভিকি-ক্যাটরিনার পথেই যেন হাঁটছেন হবু দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আগামীকাল জয়সালমিরের সূর্যগড় প্রাসাদে বসবে এই জুটির জমকালো বিয়ের আসর।
৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের আসর বসছে। এরপর কিয়ারা আর সিদ্ধার্থ মুম্বাইয়ে এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন। বিয়েতে অতিথি হিসেবে থাকবেন বর-কনের খুব কাছের ও ঘনিষ্ঠ আত্মীয়রা। এদিকে শনিবার সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে সপরিবারে রাজস্থানের জয়সালমির যাওয়ার পথে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরায় বন্দি হয়েছেন হবু কনে কিয়ারা আদভানি। এ সময় অভিনেত্রীর পরনে ছিল সাদা বডিকন পোশাক। সঙ্গে ছিল উজ্জ্বল গোলাপি শাল আর একটি সোনালি রঙের ব্যাগ। তবে কিয়ারার সঙ্গে সিদ্ধার্থকে দেখা যায়নি।
এ জুটির বিয়ের ভিডিও স্বত্ব কিনছে কোন ওটিটি প্ল্যাটফর্ম তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এ বলিউড জুটির গ্র্যান্ড বিয়ে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে, অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হবে তাদের বিয়ের পুরো অনুষ্ঠান। এ গুঞ্জন উঠেছে অ্যামাজন প্রাইম ভিডিওর এক পোস্টে। ওটিটি প্ল্যাটফর্মটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিদ্ধার্থ ও কিয়ারার একটি ছবি ও সূর্যগড় প্যালেসের ছবি পোস্ট করে এ ইঙ্গিত দিয়েছে। এ গুঞ্জন শুরু হয় অ্যামাজন প্রাইম ভিডিওর এক পোস্ট থেকে। ওটিটি প্ল্যাটফর্মটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিদ্ধার্থ ও কিয়ারার একটি ছবি ও সূর্যগড় প্যালেসের ছবি পোস্ট করে এ ইঙ্গিত দিয়েছে।
সিদ্ধার্থ আর কিয়ারার বিয়েতে থাকছে কড়া নিরাপত্তা। সূর্যগড় প্যালেসের আনাচে-কানাচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আর এই সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে শাহরুখ খানের সাবেক নিরাপত্তারক্ষী ইয়াসিন যুগলকে। এ বিয়েতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, ঈশা আম্বানি, শহীদ কাপুর, মীরা রাজপুতসহ আরও অনেক তারকা উপস্থিত থাকবেন। বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল কামরা। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়ি। যোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুদ থাকবে গাড়িগুলো।
এদিকে সিদ্ধার্থ আর কিয়ারাকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। এ স্টোরিতে সিদ্ধার্থ আর কিয়ারার এক মিষ্টি ভিডিও পোস্ট করেছেন তিনি। সিদ্ধার্থ-কিয়ারার উদ্দেশে অভিনেত্রী লিখেছেন, এ জুটি খুবই আদুরে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ রকম খাঁটি ভালোবাসা আমরা খুব কমই দেখতে পাই। দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে। এ পোস্ট তিনি সিদ্ধার্থ আর কিয়ারাকে ট্যাগ করেছেন। কঙ্গনার এ ইনস্টা স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। 
প্রসঙ্গত, ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পায় সিদ্ধার্থ-কিয়ারা অভিনীত ‘শেরশাহ’ ছবিটি। এ ছবিতে অভিনয় করার সময়ে সম্পর্কে জড়িয়ে পড়ে এ জুটি। 

Share this post

Join the conversation