06:38:59 am
Friday, August 21

দিনাজপুরে কবরস্থানে মিলল প্রাচীন শিলালিপি

দিনাজপুরের ঘোড়াঘাটে কবরস্থান থেকে প্রাচীনকালের একটি শিলালিপি পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কুচেরপাড়া গ্রাম থেকে এ শিলালিপি উদ্ধার করে পুলিশ। এরপর শিলালিপিটি থানায় হেফাজতে নিয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া গ্রামের কবরস্থানের মাটি ভেকু দিয়ে সমান করতে গিয়ে শিলালিপিটি দেখতে পান ভেকুচালক। বিষয়টি তিনি স্থানীয় ইউপি সদস্য মো. মফিজুল ইসলামকে অবগত করেন। পরে তিনি ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেন। পুলিশ শিলালিপিটি উদ্ধার করে থানায় নেয়।

Share this post

Join the conversation