06:30:23 am
Saturday, August 22

হজের নিবন্ধন শুরু ৮ ফেব্রুয়ারি

চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে হজে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। রোববার হজযাত্রী নিবন্ধনের বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। 

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ প্রায় এক লাখ টাকা বাড়িয়ে ‘সি’ ক্যাটাগরির হজ প্যাকেজ ঘোষণা করা হয় যার মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে কোরবানি ছাড়া সর্বনিম্ন খরচ হবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা।

Share this post

Join the conversation