07:45:16 am
Wednesday, August 26

বায়ুদূষণ রোধে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানাতে হাইকোর্টের নির্দেশ

বায়ুদূষণ থেকে রাজধানীবাসীকে বাঁচাতে ৯ দফা নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। ওই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে আদালত। নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (৫ ফেব্রুয়ারি) এই আদেশ দেয়।

সংশ্লিষ্ট রিটের শুনানিতে হাইকোর্টকে জানানো হয়, সম্প্রতি বেশকিছু দিন ধরে বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। এর পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয় আদালত। আদালত থেকে বের হওয়ার পর এই তথ্য জানান আইনজীবী মনজিল মোরসেদ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার, পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী আমাতুল করীম। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সাঈদ আহমেদ রাজা।

Share this post

Join the conversation